মারা গেলেন অসুস্থ ঢাবি শিক্ষার্থী নাফিস

প্রকাশ :
সংশোধিত :

গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নাফিস খন্দকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন নাফিস।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অমর একুশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ।
নাফিস খন্দকার ঢাবির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী এবং অমর একুশে হলের আবাসিক ছাত্র ছিলেন। তার জানাজা আজ বাদ মাগরিব কার্জন হলে (রসায়ন বিভাগ প্রাঙ্গণ) অনুষ্ঠিত হবে।
অধ্যাপক ড. ইসতিয়াক জানান, নাফিস দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
তিনি বলেন, “সে গত ৬ মাস যাবৎ অসুস্থ এবং তার শরীরে রক্ত উৎপাদন হয় না বলে শুনেছি। এ ছাড়াও ইনকোর্স পরীক্ষা থাকায় গত দুইদিন রাতে ঘুমায়নি।”


For all latest news, follow The Financial Express Google News channel.